1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

তাদের আস্ফালনে আমরা ভীত নই : জি এম কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার প্রদশিত হয়েছে

বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার আগুন দেয়া ও ভাংচুরের ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘যারা জীবনে সংসদে যায়নি, তাদের আস্ফালনে আমরা ভীত নই। জনগণের মনে আমাদের যে জায়গা আছে তা কেউ ধ্বংস করতে পারবে না।’ এ সময় ওই ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুরে কাকরাইলে গণসমাবেশ করার ঘোষণাও দেন তিনি। শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান জি এম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা মৌনসম্মতি দিয়েছেন বলে আমরা মনে করি। আমরা পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু যে অবস্থা দেখলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আস্থা রাখতে পারছি না।’ ‘সব ক্ষেত্রে আওয়ামী লীগের দুঃশাসন চলছে’ মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘যারা জীবনে সংসদে যায়নি, তাদের আস্ফালনে আমরা ভীত নই। জনগণের মনে আমাদের যে জায়গা আছে তা কেউ ধ্বংস করতে পারবে না।’ আন্দোলনের ফসল ‘সত্যিকারভাবে পাওয়া যাচ্ছে না’ মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা আওয়ামী লীগের মতো বিভাজনের প্রতিফলন দেখতে পাচ্ছি। নিরপরাধ হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। প্রধান উপদেষ্টাকে বলব, ‘আপনি সবাইকে সমান চোখে দেখেন। যাদের নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে, তাদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে।’ দলীয়করণ মুক্ত করতে গিয়ে কি পুনরায় দলীয়করণ হচ্ছে না- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দেশের স্থিতিশীলতার প্রয়োজন আছে। আইনশৃঙ্খলা, চাকরি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies