1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে হোটেলে ঢুকে পড়লো ট্রাক, নিহত ১

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২টার দিকে পাবনার নুরপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৩০) পাবনা সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন, পাবনা পৌর সদরের নারায়নপুর মহল্লার টিটু হোসেন (৪০) ও সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোস্তাকিম হোসেন (৪৫)। তাদের পাবনা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনার গাছপাড়া থেকে বাস টার্মিনালের দিকে থেকে যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে নুরপুর কমিউনিটি হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস টার্মিনালের দিকে যাওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাবারের হোটেলের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজুল নামের একজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খাবার হোটেল মালিক সাদ্দাম খান বলেন, ‘আমি তখন হোটেলের রান্না শেষ করে দোকানের পেছনে টিউবওয়েলে থালা বাসন পরিস্কার করছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এক মোটরসাইকেল আরোহী আমার দোকানে চা পান করছিল। আরেকজন বসা ছিল। আর আমার ম্যানেজার টিুট দোকানে বসেছিলেন। হঠাৎ বিকট শব্দ আর ম্যানেজার চিৎকার শুনে এসে দেখি একজন ট্রাকের নিচে পড়ে আছে। অন্য দু’জন গুরুতর আহত হয়েছে।’

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘স্থানীয়দের খবর শুনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে। ট্রাক চালক পলাতক রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies