1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

‘রাজনীতি ছিল রাজার নীতি, আর আওয়ামীলীগ বানিয়েছিল দুর্নীতির নীতি’

  • সম্পাদনার সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ‘রাজনীতি ছিল রাজার নীতি, আর আওয়ামীলীগ বানিয়েছিল সেটা দুর্নীতির নীতি। সেই জায়গা থেকে আমরা করতে চাই জনবান্ধব নীতি, জনমানুষের নীতি, মেধার নীতি এবং উন্নতির নীতি। সেটাই হোক রাজনীতির মূল নীতি।’ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাবনায় দু’টি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ছাত্রদলের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজনে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ ও সরকারি এডওয়ার্ড কলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, ‘আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই। সেই লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের প্রত্যাশার কথা জেনেছি। তাদের দাবিদাওয়াগুলো কলেজের অধ্যক্ষের কাছে তুলে ধরেছি। সাধারণ শিক্ষার্থীরা যাতে জানতে পারে তাদের ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। সাধারণ মানুষ যেমন বাংলাদেশ চান, সেই বাংলাদেশ গড়ার রূপকার হলেন তারেক রহমান। আমরা তার ৩১ দফা সবার কাছে তুলে ধরছি। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies