1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনার প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদের ইন্তেকাল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ভোরের ডাক’র পাবনা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পাবনার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সহকর্মি ও আত্মীয়-স্বজন তার বাড়ীতে ভীড় করেন। বাদ এশা রাত ৮টায় পাবনা গোডাউনপাড়া ব্লু বার্ড কিন্ডার গার্টেন মাঠে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। পাবনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা জানান, রোববার রাতে বাসায় থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে মারা যান তিনি। সাংবাদিক আব্দুর রশিদের মৃত্যুতে পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা গভীর শোক জ্ঞাপন করেছেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies