1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

নয়া দিগন্ত শুধু একটি পত্রিকাই নয়, এটি প্রতিবাদ : ড. মঈন খান

  • সম্পাদনার সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

নয়া দিগন্ত শুধু একটি পত্রিকাই নয়, এটি একটি প্রতিবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, আমরা এখানে এসেছি একটি প্রতিবাদকে সম্মান জানাতে। এ সময় নয়া দিগন্তকে অভিনন্দন জানান তিনি। নয়া দিগন্ত পত্রিকা দেশের মানুষের জন্য অবদান রেখেছে জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছর সংবাদপত্রের গলা চেপে রেখেছিল সরকার। গণতন্ত্র রক্ষা করতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এদিকে বেলা ১১টার দিকে বিয়াম মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন নয়া দিগন্তের অনলাইনের সাব-এডিটর মুফতি আবু সাঈদ। উদ্বোধনী বক্তব্য দেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies