1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পাশে পাবিপ্রবি উপাচার্য, আহত শিক্ষার্থীদের সাথে সাক্ষাত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আব্দুল হান্নান (৫৭) এর পরিবারকে দেখতে তার বাড়িতে যান। আব্দুল হান্নন ৫ আগস্ট সন্ধ্যায় ঢাকার মিরপুরে মোটরসাইকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার এদ্রাকপুর গ্রামে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য ড. এসএম আব্দুল আওয়াল দীর্ঘ সময় হান্নানের স্ত্রী, সন্তানদের সাথে কথা বলেন। তার এক ছেলে ও এক মেয়ে। তার ছেলের পড়াশোনার খবর নেন। আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীতে মাস্টার রোলে দীর্ঘ ২৭ বছর (মৃত্যুর পূর্ব পর্যন্ত) চাকরি করতেন। তাদের যেকোনো প্রয়োজনে উপাচার্যের সাথে যোগাযোগ এবং কোনোকিছু করার বিষয়ে তার যা করণীয় সর্বোচ্চটা করবেন বলে তাদের আশ্বস্ত করেন। এ সময় উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং মানবিক সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জন্য অবশ্যই আমাদের ভালোকিছু করতে হবে। তিনি গোরস্থানে গিয়ে আব্দুল হান্নানের কবর জিয়ারত করেন। এ সময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক বাবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবিপ্রবি সমন্বয়ক মিরাজুল ইসলাম, ফাহিম সিহাব সাদ ও আব্দুর রহমান সাথে ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল ছাত্র-জনতার আন্দোলনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সাথে তার দপ্তরে দীর্ঘক্ষণ কথা বলেন। দীর্ঘ ২ ঘণ্টা তিনি ছাত্রদের সাথে কথা বলেন এবং আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহ জানতে চান। পাবিপ্রবি থেকে আহত ৯ জন শিক্ষার্থী উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন। তারা হলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সানোয়ার সনি ও আনিছুর রহমান, ইতিহাস বিভাগের মাসুম বিল্লাহ, ইংরেজি বিভাগের রাকিব হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের মাহমুদুল হাসান রোহান, সিএসই বিভাগের তুষার ইমরান, ব্যবসায় প্রশাসন বিভাগের তামিম হাসান, পরিসংখ্যান বিভাগের তাসিন রহমান এবং পদার্থ বিজ্ঞান বিভাগের আতাউল্লাহ যোবায়ের। এ সময় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies