1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

পুলিশের হামলার শাস্তি ও এমপিও’র দাবিতে পাবনায় ননএমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচী পালনের সময় পুলিশের বর্বোরোচিত হামলার প্রতিবাদে এবং এমপিওর দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন অনার্স-মাস্টার্স কোর্সের ননএমপিও শিক্ষকবৃন্দ। বুধবার (২৩ অক্টোবর) সকালে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পাবনা জেলার বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী শিক্ষকরা বলেন, দীর্ঘ ৩২ বছর তারা অবহেলিত আছেন। সরকার তাদের এমপিওভুক্ত করছেন না। তারা রাজধানী ঢাকায় এমপিওভুক্তির দাবীতে গেলে পুলিশ তাদের উপর হামলা করে। তারা এই হামলার প্রতিবাদ ও অতিসত্বর এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষকের মর্যাদা দিবেন এমনটাই দাবি করেন। বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, ‘আমাদেরকে বৈধভাবে নিয়োগ দিয়ে বারবার নীতিমালার দোহাই দিয়ে এমপিও বঞ্চিত করা হচ্ছে। অথচ দেশের সংবিধানে যদি পরিবর্তন আনা যায় তাহলে আমাদের এমপিও দিতে নীতিমালার অজুহাত না দিয়ে, আমাদের রুটি রুজির এই পথটা উন্মুক্ত করা হলে বর্তমান এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো।’ ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি জাফরুল আলম শিবলু বলেন, ‘৩২ বছর ধরে অবহেলিত আমরা। বারবার সরকার আসে যায়, কিন্তু আমাদের এমপিও হয় না। প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে কাজে লাগিয়ে অনার্স-মাস্টার্স কোর্সের নামে কোটি কোটি টাকা আয়ের খাতে নিলেও, আমাদেরকে বারবার অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের মধ্যে রেখেছে। আমরা এই বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দ্বারস্থ হয়েছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies