1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘পাবনায় প্রায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে’

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ‘জরায়ুর মুখে ক্যানসার রোধে পাবনা জেলার নয়টি উপজেলায় প্রায় ১ লাখ ৩৮ হাজার ৫২২ জন কিশোরীকে এক ডোজ করে এইচপিভি টিকা দেয়া হবে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০ থেকে ১৪ বছর বয়সী পঞ্চম থেকে নবম শ্রেণির কিশোরীদের জন্য পরিচালিত হবে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে সারাদেশে ন্যায় পাবনা জেলাতেও এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে চার সপ্তাহব্যাপী।’ পাবনায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান। বুধবার (২৩ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুর মুখ ক্যান্সার বা সার্ভিকাল ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী প্রতিবছর বিশ্বে ছয় লক্ষাধিক নারী জরায়ুর মুখ ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় তিন লাখ নারী মৃত্যুবরণ করেন। এর প্রায় ৯০% বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্লোন্নত দেশগুলোতে ঘটে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী নিয়মিত পরীক্ষা (স্ক্রিনিং) এর পাশাপাশি এইচপিভি টিকাদানের মাধ্যামে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ এবং এই ক্যান্সারজনিত মৃত্যু হ্রাস করা সম্বব। এই টিকা গ্রহনের পর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সংবাদ সম্মেলন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খায়রুল কবির, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies