1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকারি ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। গত এক মাসের বেশি সময় ধরে ব্যাংকগুলোর এমডি পদ শূন্য। এসব ব্যাংকে নতুন এমডি নিয়োগ দেয়ার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার সায় ও সব কিছু ঠিক থাকলে আজ-কালের মধ্যে নতুন এমডি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টা কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন এমডি নিয়োগে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা হলেন সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেয়া সুপারিশ করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানকে। জনতা ব্যাংকে আসছেন মজিবর রহমান, তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি ছিলেন। অগ্রণী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক করা হচ্ছে। রূপালী ব্যাংকের এমডি হচ্ছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হচ্ছেন জসীম উদ্দিন, তিনি জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং বেসিক ব্যাংকের এমডি হচ্ছেন কামরুজ্জামান খান, তিনি ছিলেন জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক। বিশেষায়িত ৪ ব্যাংকের এমডি হিসেবে যাদের নিয়োগ দেয়া হচ্ছে তারা হলেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে করা হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি। পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি করা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানুকে। সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলীকের করা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে সুপারিশ করা হয়েছে। ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের একসাথে সরিয়ে দেয়া হয়। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ বাতিল করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এমডি না থাকায় এসব ব্যাংকের নতুন চেয়ারম্যানরাও ভূমিকা রাখতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies