1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় বিএনপির দুই গ্রুপ একইস্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার প্রদশিত হয়েছে
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে একইস্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপ সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) সকালে ইউনিয়নের সম্ভাব্য ৪টি স্থানে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। জানা গেছে, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং প্রস্তাবিত সাগরকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক  তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুইটি গ্রুপ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেন। এই নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  আওয়ামী লীগ সরকারের পতনে পর সেখানে এই দুই গ্রুপের একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। আব্দুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে রাজনীতি করেন। ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, বিএনপি কিনা জানি না, তবে আমরা জানতে পেরেছি দুইটি পক্ষ সেখানে সমাবেশ ডেকেছে। দুইদিন আগেও সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশটি কে বা কারা ডেকেছে স্বীকার করছে না। তারা থানাতে বিধি মোতাবেক অবহিতও করেনি। তাই স্থানীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে। সেখানে জননিরাপত্তার হুমকিতে আছে তাই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রস্তাবিত সাগরকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা কয়েকদিন আগে প্রশাসনকে অবহিত করেই সমাবেশ ডেকেছিলাম। কিন্তু আজকে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা দাবি করে বলেন, ‘আমরাই আগে থানা পুলিশকে অবহিত করছিলাম সেখানে সমাবেশ করবো। এরপর তারা সমাবেশ ডেকেছে। এখন প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies