1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

দুর্নীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট শেখ হাসিনা এখন ভারতে পিএইচডি করছেন : রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে। আজ রাজধানী বাড্ডায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা লিফলেট বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, মনুষ্যত্বের পক্ষে কাজ করাটা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। স্বাধীনতার পর থেকে যদি বাকশাল না হতো, জাসদের নেতাকর্মীদেরকে যদি খুন করা না হতো, সিরাজ শিকদারকে যদি হত্যা করা না হতো, সকল দল নিষিদ্ধ করে যদি একটি দল করা না হতো, একটানা ১৬ বছর যদি শেখ পরিবারের একক রাজনীতি না থাকতো, তবে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের উপর ভিত্তি করেই হতো। সকল রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করতো। আর গণতন্ত্র চর্চা হলেই রাজনীতি হতো মানব সভ্যতার কল্যাণের। তিনি আরো বলেন, ‘ঢাকা মহানগরে ডেঙ্গুতে প্রতিদিন চার থেকে পাঁচজন করে লোক মারা যাচ্ছে। এটি যদি যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে হতো, তবে জরুরি অবস্থা জারি করা হতো।’ রিজভী বলেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে। শেখ হাসিনাকে লক্ষ্য করে তিনি বলেন, ভারত মনে করছে, আপনি বাংলাদেশে দুর্নীতি করে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন এখন ভারতে করবেন। ভারতকে পথ দেখাবেন।’

আওয়ামী লীগের লোকজনের কাছে অবৈধ অস্ত্র ও টাকা আছে, যা এখনো উদ্ধার করা হয়নি এমন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ পেয়েছি, সেদিকে বাধা দেয়ার জন্য ওরা (আওয়ামী লীগ) নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। এদেরকে পার্শ্ববর্তীরা ভালোভাবে আপ্যায়ন করে যাচ্ছে। এ বিষয়ে দেশবাসী ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies