1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত নবীন-রাইসুরদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার প্রদশিত হয়েছে

চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও ‘নোয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ’-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসুর রহমানকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। আজ শুক্রবার বাদ জুম্মা (অক্টোবর ১১, ২০২৪) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন ঈর্ষাল কলোনিতে উপস্থিত হয়ে এই চিকিৎসা সহায়তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।  চিকিৎসাধীন আহত দুই শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানের পরিবারের প্রতি জনাব তারেক রহমানের আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। উপস্থিত ছিলেন— সেলটির আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান। বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘‘গত ৫ আগস্টের স্বাধীনতার ফলের জন্য দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে এই মোহাম্মদ নবীনের মতো শিক্ষার্থীদের। নবীন নিজের চোখ হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল-সহ বিএনপি’র অনেকে আহত ও নিহত হয়েছে। সবার পাশে জনাব তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।” এসময় আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজিব, মোঃ রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ।▫

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies