1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার; পুলিশের ধারণা হত্যা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং পেশায় ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। নিহতের স্বজনরা জানান, জয়নগর শিমুলতলা বাজারে তার টিভি /ফ্যান মেরামতের একটি দোকান রয়েছে। প্রতিদিন রাত ৯-১০ টার মধ্যে তিনি দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার পরিবারের লোকজন শিমুলতলা বাজার ও এর আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। সকালে পাশের একটি লিচু বাগানে লাশ পড়ে থাকার খবরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নিহত নয়নের লাশ সনাক্ত করেন। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহত নয়নের মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, চাকু দিয়ে খুঁচিয়ে এবংশ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies