1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু

মহাদেবপুরে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে ৯৭০ আনসার-ভিডিপি সদস্য

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  বুধবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। হিন্দুধর্মের সর্ববৃহৎ শারদীয় দূর্গা উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় এ বছর মূখ্য ভূমিকা পালন করছে আনসার ও ভিডিপি সদস্যরা। উপজেলার সকল পূজা মন্ডপে ইতিমধ্যেই ৯শ ৭০ জন আনসার ও ভিডিপি সদস্যকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ৩শ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য রয়েছেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম হোসেন খান জানান, উপজেলার অধিক গুরুত্বপূর্ণ ৩৫টি পূজা মন্ডপে ৮জন করে, গুরুত্বপূর্ণ ১শ ২টি পূজা মন্ডপে ও সাধারণ ১৩টি পূজা মন্ডপে ৬জন করে আনসার সদস্য ২৪ ঘন্টা ডিউটি পালন করবে। আনসার সদস্যদের পাশাপাশি উৎসব চলাকালীন সময়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা পেল্ট্রোল ডিউটি অব্যাহত রাখবে। তাছাড়াও পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ ছাত্র নেতৃবৃন্দরা পূজা মন্ডপের নিরাপত্তায় ব্যাপক ভূমিকা পালন করছেন। তাদের এ ভূমিকা পূজারীদের নির্ভয়ে ও নির্বিঘেœ আনন্দ মুখর পরিবেশে পূজা উদযাপনে উৎসাহ যোগাচ্ছে। অপরদিকে পূজা উদযাপনকারীরা মনে করেন, আবহমানকাল ধরে মহাদেবপুওে উপজেলায় যে ঐতিহ্য ও সহমর্মিতার সংস্কৃতি চলে আসছে তা এবারও অব্যাহত থাকবে। এদিকে শারদীয় দূর্গা উৎসব চলাকালিন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষে মহাদেবপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিস এর উদ্যোগে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে আনসার সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, আনসার ও ভিডিপি নওগাঁ জেলা কমান্ডেন্ট মোঃ নাজমুল আসফাক, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী, ছাত্র আব্দুল্ল প্রমুখ। উল্লেখ্য, উপজেলায় এ বছর ১৫০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies