1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

নতুন বাংলাদেশে ধর্মে ধর্মে কোনো বিভেদ-ঘৃণার রাজনীতি থাকবে না : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ আগস্ট অসুর শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। আজ বুধবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের ওপর আওয়ামী লীগ নির্যাতন করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গত ৫ আগস্ট অসুর শক্তির পরাজয় হয়েছে। পূজা উদযাপনের বিষয়ে বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে সব অঞ্চলের মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজকে একটা সুযোগ তৈরি হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণের। বিদেশী কিছু গণমাধ্যম অপপ্রচার চালিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কিছু বিদেশি মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তবে তা সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি করতে পারেনি। মির্জা ফখরুল এ সময় বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies