1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ভেসে যাবে : সালাহউদ্দিন আহমেদ

  • সম্পাদনার সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আভ্যন্তরীন ও বহিঃশত্রুর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান আছে। ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় সব জায়গায় বসে আছে। তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের পর এদেশের মানুষের যে অভিপ্রায় ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এর মধ্যে সব ষড়যন্ত্র ভেসে যাবে। আজ সোমবার ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, সকল ধর্মের স্বাধীনতা বিশ্বাসী। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল বৈষম্য দূর করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, দেশের সকল মানুষ তার ধর্মীয় স্বাধীনতা উপভোগ করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় বিরোজমান থাকবে। অন্যান্য ধর্মীয় লোক হলেও আমরা সবাই বাংলাদেশী। এ দেশের নাগরিক, সকলে সব সুবিধা ভোগ করবে। এখানে কোনো সংখ্যালঘু আর গুরু বলতে থাকব না। বিপ্লব পরবর্তী প্রেক্ষিতে এ দেশের মানুষের মাঝে যে স্পৃহা, আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, আমরা সকল ধর্মের সকল মানুষ মিলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে অগ্রণী ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবো। যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এ দেশের মানুষের স্বপ্ন ছিল।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে বসে যিনি স্বৈরাচারের দণ্ড মণ্ড ( অর্থাৎ শেখ হাসিনা) অপারেট করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো ধরনের ষড়যন্ত্রে পা দিবে না। আমরা জানি, আভ্যন্তরীন ও বহিঃশত্রুর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান আছে। ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় সব জায়গায় বসে আছে। তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের পর এদেশের মানুষের যে অভিপ্রায় ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তার মধ্যে সব ষড়যন্ত্র ভেসে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies