1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন ও চাকুরী স্থায়ীকরণের দাবিতে পাবনায় মানববন্ধন

  • সম্পাদনার সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: দ্বৈতনীতি পরিহার করে অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন ও অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর সদর দপ্তর এবং জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, নানাভাবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সরকারি আইন অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির চাকুরীবিধি একইরকম হওয়ার কথা। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেটি বাস্তবায়ন করছে না। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আলাদা চাকুরীবিধিমালায় পরিচালিত হচ্ছে। আরইবির এই বৈষম্য মেনে নেয়া যায় না। এছাড়াও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিম্নমানের মালামাল ক্রয় করে পল্লী বিদ্যুত সমিতিতে সরবরাহ করে। সেগুলো নিয়ে গ্রাহক প্রান্তেও রয়েছে অসন্তোষ। বক্তারা আরো বলেন, একইসাথে অনিয়মিত অনেক চাকুরীজীবি রয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে। চুক্তিভিত্তিক হিসেবে তারাও বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হয়ে চলেছেন। তাদের স্থায়ী করা হচ্ছে না। এই দ্বৈতনীতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম চলতে পারে না। তাই অবিলম্বে দ্বৈতনীতি পরিহার করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একই চাকুরীবিধি বাস্তবায়ন এবং অনিয়মিত সকলকে নিয়মিত করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ আটঘরিয়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আশরাফুল আলম, দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম কামাল হোসেন, ডিজিএম (কারিগরি) সোহেল আক্তার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম সাইফুল ইসলাম, ডিজিএম হাবিবুর রহমান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (অ্যাডমিন এইচ আর) কেএম কুদরত ই এলাহী, এজিএম (আইটি) সামিরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies