1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে: দুলু

  • সম্পাদনার সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবিলম্বে সকল মিথ্যা মামলা ও অবৈধ সরকারের দেয়া দণ্ড প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুড়ায় রবিবার বিকালে আয়োজিত তিন শহীদ পরিবারে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার পর টুকরো টুকরো করে লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেয়ার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা তাহের ও তার অনুসারী ১৯ জনকে এবং একইভাবে তার (দুলুর) নিজের ভাতিজা সাব্বির আহেমদ গামা হত্যা মামলায় নাটোরের ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২১ জনকে রাষ্ট্রপতির আদেশে বেকসুর খালাস পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা সরকারের নিকট থেকে নিয়মিত অনুদান পেয়ে আয়েশি জীবনযাপন করছে। দুলু আরো বলেন, ওয়ান ইলেভেনের সরকার তাদের দুই বছরের শাসনামলে বার বার চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোন অপরাধ প্রমাণ করতে না পারলেও আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতার দাপটে ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করে দণ্ড দিয়েছে। অবিলম্বে এই সাজানো রায় আইনগত ভাবেই বাতিল করে ১৮ বছর জোর করে দেশের বাহিরে রাখা সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তাকে দেশে আসতে আইনগত ভাবে বাধা দেয়া হচ্ছে। আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশ করতে বাঁধা দেয়া যাবে না। সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সভাপতিত্বে আমরা বিএনপি পরিবার কতৃক আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিংড়ার শহীদ রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies