1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক স্বস্তি এসেছে : ড. শফিকুর

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ‘বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক একটা স্বস্তি এসেছে। মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারেনি। ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করা হবে ইনশাআল্লাহ।’ এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামীর প্রতিটা সদস্য আগে পাল্টাবে তারপর তারা দেশটাকে পাল্টাবে। আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলোকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মনে করবো এবং আল্লাহর পথে ডাকবো। আগস্ট বিপ্লব আমাদের সুদে হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে দ্বীনের জন্য আল্লাহ বকুল করেন। ড. শফিকুর রহমান বলেন, আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়। আমরা যেটা পৌঁছাতে পারতাম না তারা সেটা পৌঁছায়ে দেয়। পাবনার একটি ঘরও বাকি থাকবে না যেখানে আমরা তাওহিদের দাওয়াত পৌঁছাবো না। পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম প্রমুখ। রুকন সম্মেলনের পর দুপুরে তিনি পাবনা দারুন আমান ট্রাস্টে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা ও মতবিনিময় করেন। এরপর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies