1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাঁথিয়ায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন, আটক ৩

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মারধরে সেলিম ওরফে সলিম মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সলিম মোল্লা হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসানপুর গ্রামের হবিবর মোল্লাদের সাথে তার ভাই সাত্তারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে সাত্তারের ছেলে কালাম ও নিজামসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশের বাগান থেকে বাঁশ কাটতে থাকেন।এ সময় হবিবরের ছেলে সলিম তার চাচাতো ভাইদের বাঁশ কাটতে বাঁধা দেন। তখন নিজাম তার চাচাতো ভাই সলিমকে বুকে লাথি মেরে ফেলে দিয়ে বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেনা ও পুলিশ বাহীনির সদস্যরা ঘটনাস্থলে যান। সংঘাত এড়াতে টহল জোরদার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম, তার ভাই নিজাম ও মনিরুলকে আটক করে। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি);আনোয়ার হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধে সেলিম নামে একজন খুন হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ এর জন্য তিনজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies