1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাগেশ্বরীতে পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার প্রদশিত হয়েছে

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাখারগঞ্জ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে মালালা প্রকল্পভুক্ত নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সদস্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলামসহ অতিথিরা ৪ বিদ্যালয়কে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা উপহার হিসেবে প্রদান করেন। এসময় ভাব বাংলাদেশের পক্ষ থেকে আইইসি উপকরণ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ে “এসো সচেতনতা গড়ি, দুর্যোগ মোকাবেলা করি” শিরোনামে ৮০০টি বই প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies