1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় হার বাংলাদেশের

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার প্রদশিত হয়েছে

তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না চেন্নাই টেস্ট। চতুর্থ দিনেই হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। সেই শঙ্কায় সত্যি হলো। চতুর্থ দিনের প্রথম সেশনেই হেরেছে টাইগাররা। বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে শিবমন গিল ও রিষভ পন্থের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। ১২৮ বলে ১০৯ রান করেন পন্থ। আর ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে চার উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ ও সাকিব আল হাসান ১৪ বলে ৫ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে। দিনের শুরুটা ভালো করেছিল এই দুই ব্যাটার। তবে দলীয় ১৯৪ রানে ৫৬ বলে ২৫ রান করে আউট হন সাকিব। তার বিদায়ের পর ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিটন দাস ১০ বলে ১, মেহেদী হাসানম মিরাজ ১০ বলে ৮ রান করে ফিরে যান। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন শান্ত। কিন্ত দলীয় ২২২ রানে ১২৭ বলে ৮২ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ৬২ ওভার ২ বলে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে অশ্বিন নেন ৬টি উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies