1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনী ইশতেহারে প্রমান হয়েছে বিএনপি জনগণের দল ছিল, আছে ও থাকবে—মীর শাহে আলম শাজাহানপুরে ধানের শীষের পক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গণসংযোগ ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন- বাদশা দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম চেকপোস্ট এলাকায় জি এম কাদেরের গণসংযোগ বগুড়া লেখক চক্রের ৯৭৮তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত বগুড়ায় জামায়াতের মহিলা বিভাগের মিছিল বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান

স্বৈরাচারের দোসররা অন্তর্বতী সরকারকে বিপাকে ফেলতে চাইছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার প্রদশিত হয়েছে

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পালিয়ে যাওয়া সরকারের দোসররা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে।শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দফতরে এখনো বসে আছে আওয়ামী লীগের দোসররা। ছাত্র-জনতা হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব না। সরকার যাতে স্বস্তিতে কাজ করতে না পারে তার জন্য একের পর এক ঘটনা ঘটিয়ে চলছে স্বৈরাচারের দোসররা। সঙ্কট সমাধানে অন্তবর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন। সংস্কার চাপিয়ে দেয়া নয়, এটা সবার কাছ থেকে মতামত আসা উচিত। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন-পরিমার্জন করতে হলে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, না হয় এ নিয়ে প্রশ্ন উঠবে। ‘নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি। তাতে করে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করবে’ বলে মনে করেন বিএনপি মহাসচিব। বাসায় ফিরলেও ‘বেগম খালেদা জিয়া সুস্থ নন’ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং, এটা মনে করছেন না। সেজন্য উনাকে বিদেশে নিতে বিলম্বটা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies