1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাটমোহর স্টার মোড় এলাকায় মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা।বক্তারা বলেন, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। যা অমানবিক, নৃশংস ও ঘৃণিত কাজ। দেশের বর্তমান পরিস্থিতিতে এমন বিচার বহির্ভূত হত্যা মেনে নেয়া যায় না। দুটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অতিসত্বর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন, হাসানুজ্জামান সবুজ, আসাদুজ্জামান লেবু, শেখ জাবের আল শিহাব, ফয়সাল কবির, রবিউল ইসলাম সুজন, সাজেদুর রহমান সেজান, ওয়াহিদিল সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies