1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় ধানক্ষেত থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়ার একটি ধানক্ষেতের ভিতরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোন এক সময় হয়ত তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য জায়গা থেকে হত্যা করে ওই এলাকার একটি ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে গেছে তারা। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহতের পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। হত্যার রহস্য দ্রুত উদঘাটন করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য বকুল হোসেন প্রামানিক বলেন, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই। এলাকার কেউ চিনতে পারছে না। পরিচয় জানতে আমরা অনেক জায়গায় খবর দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মরদেহের ছবি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies