1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

স্বর্ণের দামে নতুন রেকর্ড

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে এক লাফে বেড়েছে ৩ হাজার ৫৮১ টাকা। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত ১ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৮৭ হাজার ১৩ টাকায় বিক্রি করা হবে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৮৫ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে গত ২৬ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ৯৩৬ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এরও আগে গত ২৩ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ৫০৪ টাকা। এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২৬ হাজার ছয় টাকা। গত ২১ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ৫১৬ টাকা। এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। গত ১৯ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ২ হাজার ৯০৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। গত ১৫ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ১৯০ টাকা। সে অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। গত ৮ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ৬১০ টাকা। তখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। গত ১ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছিল ১ হাজার ৭৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies