1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলি করা সেই রুবেল গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করা জহিরুল ইসলাম ওরফে সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ জহিরুল হক রুবেল (৪১), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও দুই হাতে পিস্তল নিয়ে গুলিবষর্ণ করেছিল রুবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সেদিন সন্ত্রাসী রুবেল দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছেন। সেই অভিযোগে তাকে গ্রেফতার করতে মাঠে নামে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies