1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার মহোদয়

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

রাজশাহী ব্যুরো : আজ ১১ সেপ্টেম্বর ২০২৪ পূর্বাহ্ণে আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা কমিশনার মহোদয়কে শুভেচ্ছা ও স্বাগত জানান। পরিদর্শনের সময় শিক্ষক মন্ডলীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনার মহোদয় বলেন, ”আমাদের লক্ষ্য বিশ্বমানের সুনাগরিক হওয়া” এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে তমনি শিক্ষার্থীদেরও দেশের জন্য নিজেকে গড়ে তুলতে হবে। শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতিতে পাঠদানসহ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) জনাব সরকার ওমর ফারুক, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলীসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies