1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরীর হোতা ইমন গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে আলোচিত ভুয়া বাংলাদেশী জন্মসনদ তৈরীর হোতা নিলয় পারভেজ ইমন (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে পাবনা শহরের কাচারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিলয় পারভেজ ইমন পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ছিলেন। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান। তিনি জানান, চলতি বছরের ২০ মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া বাংলাদেশী জন্মসনদ তৈরীর ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এ ঘটনায় ২১ মার্চ রাতে ইউপি সদস্য ও ২ নম্বর প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম বাদী হয়ে ইমনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা করেন। এছাড়া জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইমন। পরে র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পাবনা শহর থেকে অভিযুক্ত নিলয় পারভেজ ইমনকে গ্রেপ্তার করে। কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন র‌্যাবকে জানিয়েছে তিনি পাবনাসহ দেশের বিভিন্ন এলাকারে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, শিক্ষাসনদ, পুলিশ ক্লিয়ারেন্স তৈরী করে দিতেন। মুলত কোনো এক ব্যক্তি টাকার বিনিময়ে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরী করে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনেন বলে ধারণা র্্যাবের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies