1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় র‍্যাবের অভিযানে চাঁদাবাজি ও ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব। সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-পাবনা পৌর সদরের কৃষ্ণপুর মহল্লার জয়নাল খাঁর ছেলে হাসিবুল ইসলাম সানি (২২), একই মহল্লার শাহিনুর ইসলামের ছেলে সাব্বির হোসেন শান্ত (২২) ও লিয়াকত আলীর ছেলে বিপুল বিন লিয়াকত (২৮)। র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাদে আটটার দিকে সদর উপজেলার আটুয়া এলাকায় কিছু চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে আটক করে ধারালো অস্ত্র দেখিয়ে তার ব্যক্তিগত জিনিসপত্র ছিনতাই করে নেয়ার চেষ্টা করে। তাৎক্ষনিক উক্ত ব্যক্তি ছিনতাইকারী চক্রের সদস্য হাসিবুল ইসলাম সানিকে একটি ধারালো চাকুসহ হাতেনাতে ধরে ফেলে এবং র‍্যাবের কাছে হস্তান্তর করে। এরপর মঙ্গলবার বেলা তিনটার দিকে আটক হাসিবুল ইসলাম সানিকে সাথে নিয়ে র‍্যাবের একটি আভিযানিক দল পৌর সদরের লাইব্রেরী বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সাব্বির হোসেন শান্ত ও বিপুল বিন লিয়াকত কে আটক করা হয়। এসময় আরো একজন ছিনতাইকারী চক্রের সদস্য পালিয়ে যায়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন জানায়, তারা পাবনা শহরের বিভিন্ন রাস্তাঘাটে ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যূতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, আটক ৩ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হবে। সেখানে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies