1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় যৌথ বাহিনীর অভিযানে একে-৪৭ রাইফেল উদ্ধার

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি নতুন মডেলের জিএসজি একে-৪৭ (মেড ইন জার্মানি) রাইফেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম একটি বক্স এ আটকানো অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এছাড়া দুইটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি ওয়েল ব্রাশ, একটি কাঠের বাট ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলা সেনাক্যাম্প (১০ মিডিয়া আর্টিলারি) হতে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল বেড়া উপজেলার বনগ্রামে অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ওই সব সরঞ্জমাদি উদ্ধার করা হয়। ক্যাপ্টেন মেহেদী হাসানে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জমাদি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় মামলা হয়নি। জব্দ দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies