1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

নওগাঁয় জরিপ কৃত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে ঝুঁকিপূন স্থানে ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজারে সরকারি জরিপ কৃত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে ঝুঁকিপূন স্থানে ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। শনিবার বেলা ১২টায় উপজেলা কুজাইল বাজার মোড়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘণ্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন স্থানীয় সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম, ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল ইসলাম, আব্দুস সালাম, রওশন আরা সহ অন্যান্য স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন- কুজাইল বাজারে গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন সরকারি জরিপ কৃত মাটি পরীক্ষা সম্পন্ন শেষে নির্ধারিত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে পাকা ৪০টি দোকান ঘর অপরিকল্পিত ভাবে ভাংচুর করে ভবন নির্মান না করে নির্ধারিত জায়গায় ভবন নির্মানের দাবি জানান তারা। এ বিষয়ে রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সাথে ফোনে কথা বলে তিনি জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা আমার নিকট একটি আবেদন করেছেন। আমি সম্প্রতি এখানে যোগদান করেছি, আমার জানা মতে কুজাইল বাজারে গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন সরকারি জরিপ কৃত মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া দরপত্র ও হয়েছে। যারা দখলে আছে তাদের ঘর সরে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তিনি নওগাঁ জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন। এ বিষয়ে নওগাঁর এল,জি,ইডি‘র নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহমেদ এর এর সঙ্গে কথা বললে তিনি জানান, যে নির্ধারিত জায়গায় মাটি পরীক্ষা করা হয়েছে সেখানেই ভবন নির্মাণ করা হবে এর ব্যতিক্রম করা হবে না বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies