1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রেকর্ড ছাড়িয়ে খেলাপি ঋণ এখন ২ লাখ ১১ হাজার কোটি টাকা

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। খাত সংশ্লিষ্টরা জানান, জালিয়াতির মাধ্যমে বিতরণ করা ঋণ আর ফেরত আসছে না। অন্যদিকে সরকার পতনের পর এরই মধ্যে আওয়ামী লীগ ঘরানার বেশির ভাগ ব্যবসায়ী পালিয়েছেন। এতে আগামীতে খেলাপি ঋণের পরিমাণ আরো বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের জুন প্রান্তিক শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়। অর্থাৎ মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ খেলাপি। তিন মাস আগে, চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা ছিল মোট বিতরণের ১১ দশমিক ১১ শতাংশ। সে হিসাবে জুন প্রান্তিকে (এপ্রিল-জুন) খেলাপি ঋণ বেড়েছে ২৯ হাজার ৯৬ কোটি টাকা। গত ডিসেম্বর প্রান্তিক শেষে খেলাপি ঋণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। অর্থাৎ বছরের প্রথম তিন মাসে বেড়েছিল ৩৬ হাজার ৬৬২ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies