1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

হিংসা-প্রতিশোধের রাজনীতির অবসান হওয়া উচিত : আমিরে জামায়াত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

হিংসা ও প্রতিশোধের রাজনীতি অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের ওপর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন হয়েছে। আমরা দল হিসেবে কারো ওপর প্রতিশোধ নেবো না। সবাইকে মাফ করে দিয়েছি। তবে কোনো ভিকটিম আইনের আশ্রয় নিতে চাইলে আমরা তাদের সহযোগিতা করব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছর আমরা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারিনি। কেন প্রকাশ্যে আসতে পারিনি এজন্য আমরা কাউকে দায়ী করবো না। অন্যদের মন্দ চর্চার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ করুণা নয়, তাদের নায্য অধিকার চায়। বাংলাদেশকে নতুনভাবে গড়তে বিশাল মনের মানুষ দরকার। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেয়া হয়েছিল। তাদের কলমকে স্তব্ধ করে দেয়া হয়েছিল। স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী উত্তরে ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম ও প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies