1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাটমোহরে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের অনিয়ম-দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও গুনাইগাছা ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, হাবিবুর রহমান, বজলুর রহমান, মোহাম্মদ হাজী, মোজাম্মেল হোসেন, স্বপন হোসেন, আব্দুস সালাম, আবুল কাশেম রিন্টু, এনামুল হক প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চেয়ারম্যান থাকাকালে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। স্থানীয় মাদ্রাসা, হাইস্কুলে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন। অনেক মানুষকে মারধর, মামলায় জড়ানো সহ নানাভাবে হয়রানী করেছেন। তাই সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সকল অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, ’আমি যখন চেয়ারম্যান ছিলাম, তখন সব করেছি নিয়ম মাফিক। এখানে আমার তো কোনো ত্রুটি নাই বা ছিল না। কতিপয় লোকজন এসব অপপ্রচার করছে। আমি আওয়ামী লীগ করি এটাই আমার অপরাধ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies