1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

পাবনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন শিমুল বিশ্বাস

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন ও তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নিহত দুই শিক্ষার্থী মাহবুব হাসান নিলয় ও জাহিদুল ইসলাম জাহিদের বাড়ি পরিদর্শনে যান শিমুল বিশ্বাস। পরিদর্শনকালে তিনি বলেন, ‘এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারে পতন ঘটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অবদান ভুলবার নয়। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ। এই শিক্ষার্থীদের হাত ধরেই একটি সোনার বাংলা গড়ে উঠবে।’ পরে নেতাকর্মীদের নিয়ে চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস নিজ তহবিল থেকে নিহত পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, আলহাজ্ব তৌফিক হাবিব, এ কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার সমন্বকদের মধ্যে ফাহাদ, মিনহাজ, সৈকত সহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies