1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সরকারি মডেল পাইলট হাইস্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, বদলগাছী প্রেসক্লাবের সম্পাদক আবু জর গিফারী, সাংবাদিক ফজলে মওলা, এমদাদুল হক প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়। বদলগাছীকে শান্তি প্রিয় রাখতে এবং মাদক মুক্ত রাখতে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies