1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

এস আলমের সাত ভাইসহ ১৩ জনের ব্যাংক হিসাব তলব

  • সম্পাদনার সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার প্রদশিত হয়েছে

ব্যাংক দখল করে নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচারের অভিযোগে মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের সাত ভাইসহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার এই সংক্রান্ত চিঠি দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। সেখানে প্রত্যেকের মা-বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করে প্রত্যেকের ব্যবসায়ীক ব্যক্তিগতসহ সব ধরনের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চিঠির তথ্য অনুযায়ী, এস আলমের বাবার নাম মোজাহেরুল আনোয়ার ও মা চেমন আরা বেগম। তার জাতীয় পরিচয়পত্র নম্বর- ৫৯৬২৪৬৭৯৪৯। আর জন্ম ১৯৬০ সালের ১২ জানুয়ারি। তার স্ত্রী ফারজানা পারভীন (জাতীয় পরিচয়পত্র ৪১৬১৮৮৪৫১৭), দুই ছেলে- আহসানুল আলম (৪৬১০৪৩৯৩৭৬) ও আশরাফুল আলম (২৪১৫৪৫২৬৫২) রয়েছে তালিকায়। এস আলমের ভাইরা হলেন মোহাম্মদ আব্দুল্লাহ হাসান (৫০৬২৪৭০০০৯), ওসমান গনি (৯৫৫৬২৩৪৩৯২), আবদুস সামাদ (১৫৯৫৭০৮৫৭০৫৭২), রাশেদুল আলম (৬৮৬২৪৬২৭৪১), সহিদুল আলম (৬৮৬২৯০২২০৯) ও মোরশেদুল আলম (৫০৬২৪৭৪১৩৪)। এছাড়া হামিদুর রহমানের ছেলে মিসকাত আহমেদ (৫০৬৩৩১২৭৩৯), আবুল কাশেমের মেয়ে ফারজানা বেগম (৪৬১১৮৮০৩৪৪) ও ফৈরদৌসুল কবিরের মেয়ে শাহানা ফৈরদৌস রয়েছে তালিকায়। এরাও এস আলমের পরিবার সংশ্লিষ্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies