1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১২ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বজলুর রশিদ নামের এক ব্যক্তির জমি জোরপুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বজলুর রশিদ পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানা যায়, প্রতিবেশি আকরাম হোসেনের সঙ্গে বজলুর রশিদের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। অভিযোগকারী বজলুর রশিদের পৈত্রিক সুত্রে পাওয়া উত্তর কৃষ্ণপুর মৌজার ১৪৭ নং খতিয়ানের ৩৬৮, ৩৬৯ ও ৩৭০ দাগের ৭২ শতক জমি দখল স্বত্ত থাকার পরও প্রতিবেশী আকরাম হোসেনসহ তার দলবল বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক ঐ জমি দখল করেন। এসময় তিনি নিষেধ করলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দেন। নির্যাতিত বজলুর রশিদ আরো জানান, আমার জানালা, ল্যাট্রিন ভেঙ্গে ও গাছ কেটে আমার জায়গার উপর দিয়ে রাস্তা বের করা হয়েছে । যার সম্পূর্ণ অন্যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রশিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ ব্যাপারে প্রতিবেশী আকরাম হোসেন বলেন, আমি প্রথমে অভিযোগ করেছি। অভিযোগের ভিত্তিতেই ইউনিয়ন পরিষদ ও প্রশাসন আমাকে রাস্তা বের করে দিয়ে গেছে। বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, অতিরিক্ত জমির উপর দিয়ে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies