1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক: সরকারকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যবসায়ীদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করছেন। ব্যবসায়ী প্রতিনিধি দল বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে আমূল সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন। আগের সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে আমূল সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তবে তিনি আত্মবিশ্বাসী যে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, আমরা এখন খুব কঠিন পরিস্থিতিতে আছি। একইসাথে এটি আমাদের সবচেয়ে বড় সুযোগ, যা আমরা নিতে পারি। আমাদের কাজ কঠিন, তবে অর্জন করা সম্ভব। প্রধান উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশ একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে এই বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারে, ‘তাহলে বিশ্বের দৃষ্টি আমাদের দিকে থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাইবে এবং আমাদের সাথে আরও বেশি ব্যবসা করতে চাইবে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে আইসিসিবি নেতৃবৃন্দ দ্রুততার সাথে প্রয়োজনীয় সংস্কার এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, গত ১৫ বছরে দেশে কী ঘটেছে, তার সাক্ষী আমরা। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সঙ্গে আছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন,‘জাতি হিসেবে নিজেদেরকে মহিমান্বিত করতে প্রচলিত ধ্যানধারনার বাইরে গিয়ে ভাবতে হবে। ‘যদি আমরা তরুণদের স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্নও পূরণ করতে পারব। বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক এবং মোহাম্মদ হাতেমসহ জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies