1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

হারুন-বিপ্লবকে খুঁজে বের করতে হবে : ফারুক

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে খুঁজে বের করতে হবে বলে মনে করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন,‘কোথায় হারুন? কোথায় বিপ্লব? তাদেরকে খুঁজে বের করতে হবে, যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে।’শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার ওপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এ আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জয়নুল আবদিন ফারুক বলেন, আমার নেতা তারেক রহমানের একটি শব্দ কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে প্রচার করতে দেয়নি অবৈধ সরকার। বিগত ১৬ বছরে শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করেন তিনি। বন্দী চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবিও করেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফজলুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies