1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বিশালের বাড়িতে বিএনপি নেতা চন্দন

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালে পুলিশের গুলিতে নিহত শহীদ বিশালের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন।  জেলা ও উপজেলা বিএনপির সহস্রাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১৭ আগস্ট শনিবার বেলা ১১ টায় শহীদ বিশালের বাড়ি উপজেলার রতনপুরে উপস্থিত হন তিনি। সেখানে তার কবর জিয়ারত করেন এবং বিশালের পরিবারের খোঁজ খবর ও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আহবায়ক আবুল হাসানাত হেলাল মন্ডল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, ধরন্জী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হোসেন, থানা বিএনপির নেতা মোখলেছুর রহমান,
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর এ রনি, সাবেক ছাত্রনেতা শামীমসহ উপজেলা , পৌর, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য যে, নজিবুল সরকার বিশালের বাবা উপজেলার রতনপুর গ্রামের দরিদ্র শ্যালো মেকানিক মজিদুল সরকারের পুত্র ও পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies