1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ আমরা কাউকে দিবো না : ডা. শফিকুর রহমান

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান বা বিপ্লবের সূচনালগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে নিজেদের ভাইদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আসছি। কারণ অনেকেই অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়, আমরা তাদেরকে সে সুযোগ দিবো না। জামায়াতে আমির ডা. শফিকুর রহমান জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। শুক্রবার (১৬ আগষ্ট ) বিকেল ৪টায় রাজধানীর পল্টনস্থ ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য যথাক্রমে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মুহাম্মদ কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, জাকের পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবু লতিফ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমিরে জামায়াত বলেন, ছাত্র-জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই। শহীদ ও আহতদের পরিবারে সফর করার সময় আমরা তাদের মাঝে যে স্পৃহা ও দৃঢ়তা দেখেছি তা আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ছাত্র-জনতার এই বিপ্লব পর কিছু কিছু যায়গায় বিশৃঙ্খলা চলছে এটা আমরা লক্ষ্য করছি। মানুষের জমি দখল, সম্পদ দখল, লুটতরাজ এ ধরনের জঘন্য কাজে কিছু দুষ্কৃতিকারী নেমে গেছে। আমরা এগুলোকে ঘৃণা করি তিরষ্কার জানায়। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমাজ জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যেসব ভুল হয়েছে সেসব ভুলে আর যেন দেশে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সবার প্রাপ্য অধিকার এখানে নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, দেশকে সংখ্যাগুরু বা সংখ্যালঘুর ভিত্তিতে ভাগ করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে লোকটা এদেশে জন্মগ্রহণ করেছে তিনিই দেশের গর্বিত নাগরিক। বাংলাদেশ আমাদের সবার। এদেশের বৈধ সকল নাগরিকের প্রতি আমাদের সমান দরদ রয়েছে। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, জামায়াতে ইসলামী ও জাকের পার্টি বাংলাদেশের অন্যতম বড় ইসলামী রাজনৈতিক দল। আমরা দেশ গড়ার জন্য, এদেশের মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা মতবিনিময় সভায় মিলিত হয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমাদের এই দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করবো।
প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies