1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবিপ্রবি’র হল থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করলো শিক্ষার্থীরা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীর অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হল প্রশাসনের উপস্থিতিতে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, লোহার হাতুড়ি, বিদেশি মদের বোতল, ফেনসিডিলের বোতল, গাঁজা খাওয়ায় সরঞ্জাম, কনডম, বাঁশের লাঠি, কাঠের লাঠি ও বেতের লাঠি উদ্ধার করা হয়। তল্লাশির সময় উপস্থিত থাকা শিক্ষার্থীরা জানান, ছেলেদের হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে দেশীয় অস্ত্র, মাদক আছে এটা অনেক আগে থাকেই শিক্ষার্থীরা জানতেন। কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা এগুলো ব্যবহার করতেন। এসব অস্ত্র এবং মাদক উদ্ধারের জন্য হল প্রশাসনকে সাথে অভিযানে নামেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘প্রভোস্ট, হলের কর্মকর্তা ও আনসার সদস্যদের সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা হলে তল্লাসী চালায়। উদ্ধারকৃত সরঞ্জাম প্রক্টরের কাছে জমা দেয়ার জন্য হল কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে হল বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আজকে অনুমতি নিয়ে বিভিন্ন রুমে তল্লাশি চালান। সেখান থেকে তারা অনেক দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করে আমাদের কাছে জমা দেন। আমরা এগুলো প্রক্টর অফিসে জমা দিবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies