1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

গণহত্যায় তদন্ত চেয়ে জাতিসঙ্ঘকে চিঠি দিলো বিএনপি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে সরকার এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণহত্যায় তদন্ত চেয়ে জাতিসঙ্ঘকে চিঠি দিয়েছি। মঙ্গলবার ঢাকাস্থ জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির সাথে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে এ চিঠি হস্তান্তর করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, আমরা জাতিসঙ্ঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা চালিত হয়েছে। বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ আন্তর্জাতিক মানের চেয়েছি। সত্য উদঘাটন করার অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। আগামীতে কেউ যেন এর সাহস না দেখাতে পারে। কেউ যেন নাগরিককে হত্যা করে জোর করে ক্ষমতা থাকতে না পারে। ক্ষমতায় থাকার যা আকাঙ্ক্ষা সেটা যেন কারো মনে না জাগে। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করার অনুরোধ জানিয়েছি জাতিসঙ্ঘকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলার জন্য অনুরোধ করেছি বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies