1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনাসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ পাবনা শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দ্রির প্রাঙ্গনে এসে জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, হিন্দুদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট কেন করা হচ্ছে, তা বোধগম্য নয়। স্বাধীন বাংলাদেশে এইরকম অত্যাচার মেনে নেয়া যায় না। আজ আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে নিরাপত্তার জন্য। আমাদের সুষ্ঠভাবে বসবাসের নিরাপত্তা দিতে হবে। এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা বলেন, আমরা এভাবে আর বলির পাঠা হতে চাই না। সারাদেশে যেভাবে সনাতনীদের ওপর হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে এর প্রতিকার চাই। অন্তবর্তী সরকারের কাছে এসব ঘটনায় জড়িতদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভপতি প্রভাষ চন্দ্র ভদ্র, জেলা হিন্দু মহাজোটের আহবায়ক আশিষ কুমার বসাক, কার্যনির্বাহী সদস্য ডা. ঐশী ঘোষ, পাবনা পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর সরকার জিতু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies