1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

রাবির হল ছাত্রলীগ নেতার রুমে মিলল অস্ত্র-মাদক

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা তাসকিফ আল তৌহিদসহ ওই হলের অন্যান্য নেতাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা।  এ সময় তারা তৌহিদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রশিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করেন। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে ছাত্রলীগের এই সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতো, অত্যাচার করতো। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে এর বিচারের দাবি জানায়। এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তীতে পুলিশ এলে তাদের সহায়তায় বাকি কক্ষগুলো তল্লাশি করার পর এগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies