1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

দীর্ঘ ৯ বছর দেশে ফিরেছেন সালাউদ্দিন আহমেদ

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার প্রদশিত হয়েছে

৯ বছর পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুর ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তিনি। এর আগে সকালে ভারতে একটি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক সিনিয়র নেতা, কর্মী এবং তার পরিবারের সদস্যরা বিমানবন্দরে তাকে রিসিভ করেন। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, ট্রাভেল পাসে (ভ্রমণ ভিসা) সালাউদ্দিন আহমেদ দেশে ফিরছেন। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলং থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। তখন ভারতের পুলিশের পক্ষ থেকে বলা হয়, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়েছে। সালাহউদ্দিন পুলিশের হাতে আটক হলে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয় সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। ওই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এরপর ওই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যে সরকারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। ভ্রমণ অনুমোদন পেলে তিনি বাংলাদেশে পরিবারের কাছে ফিরতে চান। সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি দলের মুখপাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies