1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩, দুই বিঘা জমির আমগাছ কর্তন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০২ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হামলার এ ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার সারতা গ্রামের পশ্চিমপাড়া। স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় সারতা গ্রামের আলহাজ¦ আলতাফ আলী দেওয়ান (৬২) এর ছাগলে গাছ খাওয়ার অভিযোগ তুলে একই গ্রামের মৃত আ: আজিজ দেওয়ানের ছেলে ইউনুসার রহমান ও ইদ্রিস আলী, মৃত রইচ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন, মৃত নফর আলীর ছেলে মোজাম্মেল হক ও আ: রাজ্জাক, মৃত নছিব দেওয়ানের ছেলে জিল্লুর রহমান, মোজাম্মেল হকের ছেলে মোরশেদ হাতে বাঁশের লাঠি, রামদা, হাসুয়া, সুলপিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলহাজ¦ আলতাফ আলী দেওয়ান এর উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট করতে থাকে। এতে তার বাম হাত ভেঙে যায় ও হাসুয়া দিয়ে মাথায় আঘাতের ফলে মাথা কেটে রক্তাত্ব জখম হয়। এ সময় আলহাজ¦ আলতাফ আলী দেওয়ান এর ছেলে কাওছার আহমেদ ও আল হেলাল এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ ঘটনার পর ওই রাতেই দুর্বৃত্তরা আলহাজ¦ আলতাফ আলী দেওয়ান এর ২ বিঘা জমির আম বাগানের ২৫০ টি আমগাছ কেটে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় মহাদেবপুর থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies