1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রংপুরে সংঘর্ষে কাউন্সিলরসহ নিহত ৩

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রংপুরের সিটি করপোরেশনের অফিসের সামনে সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলর হারাধন নিহত হন। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আরও দুই জন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার (৪ আগস্ট) সকালে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। নিহত হারাধান রংপুর সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান ইত্তেফাককে জানিয়েছেন, দুজনের লাশ তারা পেয়েছেন, তবে করো নাম পরিচয় জানা যায়নি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রংপুরে পাবলিক লাইব্রেরির মাঠে জমায়েত হয় আন্দোলনকারীরা। জাহাজ কোম্পানি মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সিঁথি বাজার পৌঁছালে আন্দোলনকারীরা ধাওয়া করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের সিটি বাজার এলাকার কাছাকাছি সংঘর্ষে ওই দুজন নিহত হন। এ খবর লেখা পর্যন্ত মহানগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies